সিলেটে আজ
সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি: শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর সঙ্গে ব্যবসায়ীদের মতবিনিময়, সকাল ১০টায়, জেলরোড এলাকায় চেম্বার ভবন মিলনায়তনে।
বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন: জাতীয় পথনাট্যোৎসব, বিকেল পাঁচটায়, সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে।
কিন: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের ক্যানসার-আক্রান্ত ছাত্র রাহুল রাফিজের চিকিৎসার সাহায্যার্থে চ্যারিটি ফিল্ম ফেস্টিভ্যাল, বেলা তিনটায়, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে।
দিরাই উচ্চবিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উদ্যাপন উৎসব পরিষদ, সিলেট: সভা, সন্ধ্যা ছয়টায়, জিন্দাবাজারের প্রীতিরাজ রেস্টুরেন্টের তৃতীয় তলায়।
সৎসঙ্গ, সিলেট জেলা ও মহানগর শাখা: শ্রীশ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের ১২৭তম জন্মমহোৎসব উপলক্ষে ধর্মসভা, বেলা তিনটা এক মিনিটে, মীরের ময়দানের শ্রীহট্ট সংস্কৃত কলেজে।
কাউন্সিলর আজাদ কাপ ব্যাডমিন্টন: প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান, রাত সাড়ে আটটায়, টিলাগড় পয়েন্টে।