সিলেটে আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), সিলেট: আন্তর্জাতিক নদীকৃত্য দিবস সামনে রেখে নদী রক্ষার দাবিতে সুরমাপারের বাসিন্দাদের নিয়ে মানববন্ধন, বেলা ১১টায়, হাজিপুর সুরমাতীরে।
ছাত্র ইউনিয়ন: সন্ত্রাসবিরোধী শহীদ রাজু দিবস উপলক্ষে ‘জঙ্গিবাদবিরোধী আলোক প্রজ্বালন’, সন্ধ্যায়, কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে।
জাকের পার্টি: ১১তম বার্ষিক ‘আজিমুশ্বান ইসলামি জলসা’, বিকেল পাঁচটায়, টুকেরবাজার মাঠে।
থিয়েটার পজিট্রন: ১৭ বছর পূর্তি উপলক্ষে পথনাট্যোৎসব, বিকেল সাড়ে চারটায়, সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে।