সিলেটে আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জেলা প্রশাসন, সিলেট: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৬তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, নগরের রিকাবীবাজার এলাকার বাংলাদেশ শিশু একাডেমী কার্যালয়ে, বেলা তিনটায়।
বাংলাদেশ শিল্পকলা একাডেমী, সিলেট জেলা: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৬তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, নগরের পূর্ব শাহী ঈদগাহ এলাকার শিল্পকলা একাডেমী ভবনে, বেলা ১১টায়।
জেলা তথ্য অফিস: অনুষ্ঠেয় ডিজিটাল উদ্ভাবনী মেলা সফল করার লক্ষ্যে সংবাদ সম্মেলন, জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে, বিকেলে চারটায়।
বৃহত্তর সিলেট গণদাবি পরিষদ: কার্যকরী পরিষদের সভা, নগরের সুরমা ম্যানশন এলাকার কার্যালয়ে, বেলা দুইটায়।