সিলেটে আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জেলা প্রশাসন, সিলেট: তিন দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন, নগরের রিকাবীবাজার এলাকার সিলেট স্টেডিয়ামসংলগ্ন মোহাম্মদ আলী জিমনেসিয়ামে, বেলা তিনটায়।
মির্জাজাঙ্গাল উচ্চবিদ্যালয় পুনর্মিলনী উদ্যাপন পরিষদ: পুনর্মিলনী অনুষ্ঠানের উদ্বোধন, নগরের মির্জাজাঙ্গাল এলাকার হোটেল নির্ভানা ইন উইন্টার গার্ডেনে, সকাল আটটায়।
সিভিল সার্জনের কার্যালয়: ‘পিসিভি ও আইপিভি’ টিকা ইপিআই কার্যক্রমে সংযোজন করার লক্ষ্যে জেলা পর্যায়ে অ্যাডভোকেসি সভা, নগরের চৌহাট্টা এলাকার সিভিল সার্জন কার্যালয়ের ইপিআই ভবন হলরুমে, সকাল ১০টায়।
ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট অ্যাফেয়ার্স (আইডিয়া): প্রাক্-বাজেট আলোচনা, নগরের মীরাবাজার এলাকার হোটেল সুপ্রিমের সম্মেলন কক্ষে, বেলা চারটায়।