সিলেটে আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোরআন শিক্ষা প্রশিক্ষণ বোর্ড: মাসব্যাপী কোরআন শিক্ষা প্রশিক্ষণ কোর্সের সমাপনী পরীক্ষা, তাঁতীপাড়া এলাকার দি এইডেড হাইস্কুলে (পুরুষ) এবং শাহজালাল উপশহর এলাকায় মাদ্রাসাতুল হাসনাইন মহিলা মাদ্রাসায় (নারী) হবে, সকাল নয়টা থেকে বেলা একটা এবং বেলা দুইটা থেকে বিকেল চারটা পর্যন্ত।
রামকৃষ্ণ মিশন ও আশ্রম: নগরের নাইওরপুল এলাকার আশ্রম প্রাঙ্গণে দুস্থ ও গরিব ব্যক্তিদের মধ্যে ঈদের বস্ত্র বিতরণ, সকাল ১০টায়।
বিভাগীয় কমিশনার কার্যালয়: আলমপুর এলাকার কার্যালয়ে ই-সেবা সিস্টেমের ফ্রন্ট ডেস্কের উদ্বোধন, দুপুর ১২টায়।
ওয়ার্ড আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন: ১৯ নম্বর ওয়ার্ড আওয়ামীল লীগ ও অঙ্গসংগঠনের উদ্যোগে ইফতার মাহফিল, রায়নগর-সোনারপাড়ার কমিউনিটি সেন্টারে।