সিলেটে আজ
বকুলতলা সাংস্কৃতিক বিদ্যাপীঠ: মহান স্বাধীনতা দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, নগরের চৌহাট্টা এলাকার সিলেটে কেন্দ্রীয় শহীদ মিনারে, বেলা তিনটায়।
সম্মিলিত নাট্য পরিষদ সিলেট: ‘মানচিত্রের আলোকচ্ছটায় আমার বাংলাদেশ’ শীর্ষক কর্মসূচির উদ্বোধন, নগরের চৌহাট্টা এলাকার সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে, সন্ধ্যা সাতটায়।
বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উদ্যাপন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক বাছাই প্রতিযোগিতা, সিলেট জেলা পরিষদ মিলনায়তনে, সকাল সাড়ে নয়টায়।
সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি: মহান স্বাধীনতা দিবস উপলক্ষে কবিতা পাঠ, নগরের শামীমাবাদ এলাকার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে, বিকেল চারটায়।
সিলেট পেশাজীবী পরিষদ: ‘স্বাধীনতা ও গণতন্ত্র’ শীর্ষক আলোচনা সভা, বেলা সাড়ে ১১টায় নগরের সাপ্লাই রোডের মেট্রোপলিটন ল কলেজের হলরুমে।