সিলেটে আজ
সম্মিলিত নাট্য পরিষদ সিলেট: মুজিব জাহান রেড ক্রিসেন্ট রক্তকেন্দ্রের সহায়তায় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, নগরের চৌহাট্টা এলাকার সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে, সকাল সাড়ে আটটায়।
সেক্টর কমান্ডারস ফোরাম, সিলেট বিভাগীয় কমিটি: চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ধোপাদিঘির পূর্বপাড় এলাকার মা কমিউনিটি সেন্টারে, সকাল সাড়ে নয়টায়।
সম্মিলিত সাংস্কৃতিক জোট: স্বাধীনতা দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান, নগরের চৌহাট্টা এলাকার সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে, বেলা সাড়ে তিনটা থেকে।
কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ: আট দিনব্যাপী কেমুসাস বইমেলার সমাপনী অনুষ্ঠান, নগরের দরগাগেট এলাকার সংসদ প্রাঙ্গণে, সন্ধ্যা সাড়ে ছয়টায়।
হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ, সিলেট বিভাগীয় শাখা: দশম হিফজুল কোরআন প্রতিযোগিতা, নগরের দরগাগেট এলাকার হোটেল স্টার প্যাসিফিক হলরুমে, সকাল নয়টা থেকে।
শ্রীশ্রীমহালক্ষ্মী ভৈরবী গ্রীবা মহাপীঠস্থান: বার্ষিক পূজানুষ্ঠান উপলক্ষে মহাপ্রসাদ বিতরণ, দক্ষিণ সুরমার মহাপীঠস্থান প্রাঙ্গণে, বেলা একটায়।