সিলেটে আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্নাতক প্রথম বর্ষ প্রথম সেমিস্টার: সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) স্নাতক প্রথম বর্ষ প্রথম সেমিস্টারের নবীনবরণ অনুষ্ঠান, সকাল ১০টায়, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে।
গুগল ডেভেলপার্স গ্রুপ ও সিএসই সোসাইটি: গুগল ডেভেলপার্স গ্রুপ ও শাবিপ্রবির কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) সোসাইটির যৌথ আয়োজনে ‘উইমেন টেকমেকার্স বাংলাদেশ’ শীর্ষক সেমিনার, বেলা তিনটায়, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের পিজিডি ল্যাবে।
নূপুর সংগীতালয়: সদ্যপ্রয়াত সংগঠনের উপদেষ্টা সাংস্কৃতিক সংগঠক আজিজুল মালিক চৌধুরী স্মরণে শোকসভা, সিলেট সিটি করপোরেশন মিলনায়তনে, দুপুর ১২টায়।
পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে: হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেট জেলা পর্যায়ে বাছাই, সিলেট জেলা পরিষদ মিলনায়তনে, সকালে।