সিলেটে আজ
নজরুল একাডেমি, সিলেট: একাডেমির ভূমি রক্ষা কর্মসূচির অংশ হিসেবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়, নগরের জিন্দাবাজার এলাকার একাডেমিতে, সন্ধ্যা ছয়টায়।
সংগীত পরিষদ, সিলেট: ‘একাত্তরের জলছবি’ শীর্ষক মুক্তিযুদ্ধের গল্প শোনার আসর, নগরের করেরপাড়া এলাকার কার্যালয়ে, বেলা তিনটায়।
সিলেট ছাত্র ও যুব কল্যাণ ফেডারেশন: ইউকে ভিসা প্রদানের সিদ্ধান্ত ভারত থেকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার দাবিতে মানববন্ধন ও সমাবেশ, নগরের কোর্ট পয়েন্টে, বিকেল চারটায়।
বাংলাদেশ প্রগতি লেখক সংঘ, সিলেট জেলা শাখা: রুশ সাহিত্যিক ম্যাক্সিম গোর্কির জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও স্বরচিত লেখাপাঠ, নগরের লামাবাজার এলাকার মদনমোহন কলেজ শিক্ষক মিলনায়তনে, সন্ধ্যা ছয়টায়।
আজ মুক্তমঞ্চ: মূকাভিনয়ভিত্তিক পূর্ণাঙ্গ নাটক সত্যবিলাস-এর মঞ্চায়ন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে, সন্ধ্যা ছয়টায়।