সিলেটে আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সচেতন নাগরিক কমিটি (সনাক): গাজায় গণহত্যা বন্ধের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বিকেল চারটায় মানববন্ধন।
নগর আওয়ামী লীগ: গুলশান সেন্টারে সিলেট মহানগর আওয়ামী লীগের সভায় গ্রেনেড হামলার দশম বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল, নগরের চালিবন্দর এলাকার ইব্রাহিম স্মৃতি সংসদে, সন্ধ্যা সাতটায়।
সিলেট কল্যাণ সংস্থা: ফুটপাত অবৈধ দখলমুক্ত করার দাবিতে সিটি করপোরেশনের মেয়রের দপ্তর অভিমুখে পদযাত্রা, বেলা ১১টায়।
এমসি কলেজ: একাদশ বিজ্ঞান শ্রেণিতে ভর্তি করা শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস, কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের ১১০ নম্বর কক্ষে, বেলা ১১টায়।
ইসকন: শ্রীশ্রীরাধামাধব জিউর ঝুলনযাত্রা মহোৎসব শ্রীশ্রীতুলসী আরতি নগরের যুগলটিলা এলাকার মন্দির প্রাঙ্গণে, সন্ধ্যা পৌনে সাতটায়।