সিলেটে আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চা-বাগান শিক্ষা অধিকার বাস্তবায়ন পরিষদ: প্রতিটি চা-বাগানে প্রাথমিক বিদ্যালয় ও সিলেটের তিনটি চা-বাগান নিয়ে একটি মাধ্যমিক বিদ্যালয় স্থাপন, শিক্ষাবৃত্তি ও বিশেষ কোটা চালুসহ পাঁচ দফা বাস্তবায়নের দাবিতে স্মারকলিপি, বেলা ১১টায় সিলেটের জেলা প্রশাসকের কার্যালয়ে।

৪১ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি): প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন, বেলা একটায় নগরের আখালিয়ায় বিজিবির সদর দপ্তরে।

নেত্রকোনা জেলা সমিতি, সিলেট: সাধারণ সভা ও মুক্তিযোদ্ধা সংবর্ধনা, নগরের জেল রোড এলাকার হোটেল ডালাসে, সন্ধ্যা সাতটায়।

উদীচী শিল্পী গোষ্ঠী: সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের উদ্যোগে আয়োজিত নাট্যোৎসবে আবের পাঙ্খা লৈয়া নাটক মঞ্চায়ন, নগরের রিকাবীবাজার এলাকার কবি নজরুল অডিটোরিয়ামে, সন্ধ্যা সাতটায়।