সিলেটে আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এমসি কলেজ: সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে স্মৃতিসৌধের পাশে ময়লা-আবর্জনার ভাগাড় নির্মাণের প্রতিবাদে দুপুর ১২টায় নগরের টিলাগড় এলাকায় মানববন্ধন।
‘গণ-মেইল’: ভূমিসন্তান বাংলাদেশ, শাহজালাল বিশ্ববিদ্যালয়ের গ্রিন এক্সপ্লোর সোসাইটি ও সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রাধিকার যৌথভাবে জলার বন রাতারগুল রক্ষায় ‘গণ-মেইল’ কর্মসূচির সূচনা, দুপুর সাড়ে ১২টায় নগরের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে।
বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি: সিলেট শাখার উদ্যোগে তৃতীয় শ্রেণির কর্মচারীদের পদবি পরিবর্তন ও বেতন স্কেল সমন্বয়করণের দাবিতে জেলা প্রশাসকের কার্যালয়ে তিন দিনের পূর্ণ দিবস কর্মবিরতি।