সিলেটে আজ
প্রকাশনা উৎসব পর্ষদ: সাংবাদিক আহমেদ নূরের ওয়ান-ইলেভেন: কারারুদ্ধ দিনগুলো বইয়ের প্রকাশনা অনুষ্ঠান, জেলা পরিষদ মিলনায়তনে, বিকেল সাড়ে চারটায়।
সংগীত পরিষদ: একুশে পদকপ্রাপ্ত বরেণ্য সংগীতসাধক পণ্ডিত রামকানাই দাশ প্রতিষ্ঠিত সংগীত শিক্ষাপ্রতিষ্ঠান সংগীত পরিষদের শ্রেণি কার্যক্রম উদ্বোধন, নগরের মেডিকেল কলোনি এলাকার ওসমানী মেডিকেল উচ্চবিদ্যালয়ে, বিকেল চারটায়।
রয়েল ইনস্টিটিউট অব স্মার্ট এডুকেশন (রাইজ): আন্তর্জাতিক মানের শিশুশিক্ষার্থীদের প্রতিষ্ঠান ‘রাইজ’ উদ্বোধন, নগরের দরগাগেট এলাকার হোটেল স্টার প্যাসিফিকের বলরুমে, সন্ধ্যা সাতটায়।
নগরনাট, সিলেট: ‘শ্রমিকের ঘামে প্রতিরোধের গানে’ শীর্ষক মে দিবসের আয়োজন, নগরের রিকাবিবাজারে কবি নজরুল মিলনায়তনের মুক্তমঞ্চে, সন্ধ্যা সাড়ে ছয়টায়।
বাংলাদেশ শ্রমিক-কর্মচারী ফেডারেশন: মহান মে দিবস উপলক্ষে লাল পতাকা-শোভাযাত্রা, কেন্দ্রীয় শহীদ মিনার থেকে, বেলা ১১টায়।