সিলেটে আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রুতি, সিলেট: রবীন্দ্রনাথের জন্মজয়ন্তীতে শ্রুতি, ছন্দনৃত্যালয়, নৃত্যশৈলী, জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ, গীতবিতান বাংলাদেশ, সংগীত পরিষদ, সারেগামার অংশগ্রহণে ‘রবীন্দ্রজয়ন্তী উৎসব’, ভোর ছয়টা থেকে কেন্দ্রীয় শহীদ মিনারের মুক্তমঞ্চে।
সিলেট লেখক পরিষদ: সামারীন দেওয়ান রচিত হাসন রাজা জীবন ও কর্ম গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান এবং হাসন রাজার গান, নগরের দরগা গেটের কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের শহীদ সুলেমান হলে, সন্ধ্যা সাতটায়।
সেন্টার ফর ইমপ্রুভমেন্ট অব প্রেস (সিআইপি): ছয় দিনের সাংবাদিকতা প্রশিক্ষণ শুরু, সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত, নগরের কাজী ইলিয়াস এলাকায় দৈনিক উত্তরপূর্ব মিলনায়তনে।
করপোরেট ক্লাব অব সিলেট লিমিটেড: ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান, নগরের মাছিমপুর এলাকায় ক্রীড়া কমপ্লেক্সে, বিকেল চারটায়।