সিলেটে আজ
জেলা প্রশাসন: সকাল সাড়ে নয়টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে শোক পদযাত্রা, নগরের মীরের ময়দান পুলিশ লাইনের শহীদ এসপি এম শামসুল হক মিলনায়তনে সকাল ১০টা ২৫ মিনিটে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, সাড়ে ১০টায় আলোচনা সভা, সন্ধ্যা সাড়ে ছয়টায় শিল্পকলা একাডেমী মিলনায়তনে ‘বঙ্গবন্ধুর জীবন ও কর্ম’ শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
আওয়ামী লীগ: জেলা ও নগর কমিটির উদ্যোগে আলোচনা সভা ও মিলাদ মাহফিল, নগরের মেন্দিবাগে জালালাবাদ গ্যাস মিলনায়নতন, বেলা দুইটা।
সিটি করপোরেশন: চিত্রাঙ্কন প্রতিযোগিতা; বিষয়—বঙ্গবন্ধু ও বাংলাদেশ, নগর ভবন সম্মেলন কক্ষে, সকাল ১০টা।
সম্মিলিত সাংস্কৃতিক জোট: সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে প্রতিস্থাপন করা জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়: জাতীয় শোক দিবস উপলক্ষে সেমিনার ও আলোচনা সভা, সকাল ১০টায়, বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে।