প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গণজাগরণ মঞ্চ, সিলেট: লেখক, ব্লগার অনন্ত বিজয় দাশ হত্যার প্রতিবাদে সংহতি সমাবেশ, বিকেল চারটায়, কেন্দ্রীয় শহীদ মিনারে।
বাংলাদেশ মণিপুরি সাহিত্য সংসদ (বামসাস): ‘গৌরবের ৪০ বছর’ উপলক্ষে দিনব্যাপী অনুষ্ঠান, উদ্বোধনী অনুষ্ঠান সকাল সাড়ে নয়টায়, শোভাযাত্রা সকাল ১০টায়।
এনজেএল ইএনটি সেন্টার: গর্বিত মা-বাবা সম্মাননা, নগরের দরগাগেট এলাকার কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের শহীদ সুলেমান মিলনায়তনে, বেলা তিনটায়।
সিএসই সোসাইটি: সিলেট বিভাগের ‘জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং’ প্রতিযোগিতা, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ‘এ’ ভবনে, সকাল আটটায়।
নবশিখা নাট্যদল: গুণীজন সংবর্ধনা ও কবর নাটকের মঞ্চায়ন, নগরের রিকাবীবাজার এলাকায় কবি নজরুল মিলনায়তনে, বিকেল পাঁচটায়।