প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটের সর্বস্তরের সংস্কৃতিকর্মী: রজতকান্তি গুপ্ত ও মেট্রোপলিটন ইউনিভার্সিটির তিন সংস্কৃতিকর্মীর ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে ‘প্রতিবাদী সাংস্কৃতিক কর্মসূচি’, বিকেল চারটায়, রিকাবীবাজারে কবি নজরুল মিলনায়তন–সংলগ্ন মুক্ত প্রাঙ্গণে।
বাংলাদেশ খাদ্য পরিদর্শক সমিতি: সংবর্ধনা, নবীনবরণ ও বিভাগীয় সম্মেলন, সকাল ১০টায়, সিলেট জেলা পরিষদ মিলনায়তনে।
ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন: বিশ্ব লবণ সচেতনতা সপ্তাহ উপলক্ষে গণমুখী সেমিনার, সকাল নয়টায়, শাহী ঈদগাহ এলাকার হার্ট ফাউন্ডেশন হাসপাতালে।
আলপনা সাহিত্য সংসদ: জরুরি সভা, বিকেল পাঁচটায়, জিন্দাবাজার এলাকার ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সেন্টারের অস্থায়ী কার্যালয়ে।
মুসলিম ম্যারেজ রেজিস্ট্রার কল্যাণ সমিতি: দোয়া মাহফিল, বেলা ১১টায়, দরগাগেট এলাকার কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদে।