সিলেটে আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, সিলেট: মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন ২০১২ বাস্তবায়ন বিষয়ে করদাতাদের সঙ্গে উদ্বুদ্ধকরণ সেমিনার, নগরের উপশহর এলাকার রোজ ভিউ হোটেলের ক্রিস্টাল বলরুম-১-এ, সন্ধ্যা সাতটায়।

হোটেল শ্রমিক ইউনিয়ন: রোজার মাসে বিনা বেতনে শ্রমিক ছাঁটাই ও পূর্ণ বেতন-বোনাসের দাবিতে বিক্ষোভ সমাবেশ, কোর্ট পয়েন্টে বিকেল সাড়ে চারটায়।

কাকতাড়ুয়া: স্থিরচিত্র ও চলচ্চিত্রভিত্তিক সংগঠন ‘কাকতাড়ুয়া’-এর দ্বিতীয় বর্ষপূর্তিতে বর্ষাবরণ, নগরের শাহি ঈদগাহ এলাকার জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে, সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে।

সচেতন নাগরিক কমিটি (সনাক), সিলেট: ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের ‘বিল্ডিং ইন্টিগ্রিটি ব্লকস ফর ইফেক্টিভ চেঞ্জ (বিবেক)’ প্রকল্পবিষয়ক ওরিয়েন্টেশন, মীরবক্সটুলা এলাকার সনাক কার্যালয়ে, বিকেল পাঁচটায়।