সিলেটে আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুরমায় নৌকাবাইচ: বাংলাদেশ রোইং ফেডারেশনের ব্যবস্থাপনায় ও সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার তত্ত্বাবধানে কুশিঘাট থেকে কিনব্রিজ পর্যন্ত সুরমা নদীতে বাংলালিংক সপ্তম বিভাগীয় নৌকাবাইচ, বেলা দুইটায়।
মণিপুরি (বিষ্ণুপ্রিয়া) জন্মাষ্টমী উদ্যাপন পরিষদ: সকাল আটটায় মাছিমপুর থেকে শ্রীকৃষ্ণের প্রতিকৃতিসহ নগর পরিক্রমা, ১১টায় গীতাপাঠ, বিকেল পাঁচটায় গুণীজন সংবর্ধনা ও আলোচনা সভা, সাড়ে সাতটায় সন্ধ্যা আরতি, রাত নয়টায় সাংস্কৃতিক অনুষ্ঠান।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়: বিতর্ক সংগঠন ‘সিলেট বিভাগীয় ডিবেট ফেডারেশন’-এর আত্মপ্রকাশ অনুষ্ঠান, বেলা তিনটায়, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন ‘ডি’-তে।