সিলেটে আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিটি করপোরেশন: নগরের বন্দরবাজারে সিলেটের প্রথম পদচারী সেতু ও নগরের রিকাবিবাজারে সড়ক বর্ধিতকরণ, সড়ক বিভাজক নির্মাণকাজের উদ্বোধন, বেলা দুইটায়।
সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি: বিসিক ও স্কিটির উদ্যোগে ‘লাভজনক ক্ষুদ্র শিল্প স্থাপন, ব্যবসা শুরুর উপায়’ শীর্ষক পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠান, বিকেল চারটায়, চেম্বার ভবনের সম্মেলনকক্ষে।
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ: জেলা ও মহানগরের সম্মেলন, বেলা সাড়ে তিনটায়, নগরের রেজিস্টারি মাঠে।
সনাক-স্বজন: টিআইবি-সমর্থিত নাগরিক সংগঠন সচেতন নাগরিক কমিটি—সনাক ও স্বচ্ছতার জন্য নাগরিক—স্বজন-এর মাসিক সমন্বয় সভা, নগরের মীরবক্সটুলায় সচেতন নাগরিক কমিটির কার্যালয়ে, বিকেল পাঁচটায়।