সিলেটে আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপি, মহানগর: সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমানের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা, নগরের দরগাগেট এলাকার হোটেল হলিসাইডে, বিকেল চারটায়।

জেলা প্রশাসক, সিলেট ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো, সিলেট: ‘সাক্ষরতা আর দক্ষতা টেকসই সমাজের মূলকথা’ এই প্রতিপাদ্যে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসের পদযাত্রা ও আলোচনা সভা, বেলা ১১টায় সিলেটের জেলা পরিষদ মিলনায়তনে। 

থিয়েটার সাস্ট: ভেধুয়া নাটকের মঞ্চায়ন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল অডিটোরিয়ামে, সন্ধ্যা সাড়ে ছয়টায়।

যৌন হয়রানি নির্মূলকরণ নেটওয়ার্ক: শামীমাবাদ মজুমদারপাড়ায় স্কুলছাত্রী নির্যাতনের প্রতিবাদে অবস্থান কর্মসূচি, নগরের চৌহাট্টায় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে, বিকেল চারটায়।