সিলেটে আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বইপত্র: বাউলসম্রাট শাহ আবদুল করিমের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে ‘গানের করিম করিমের গান’ শীর্ষক আলোচনা সভা ও সংগীতানুষ্ঠান, নগরের জিন্দাবাজার এলাকার রাজা ম্যানশনের দোতলায়, সন্ধ্যা ছয়টায়।
গণসাক্ষরতা অভিযান ও এফআইভিডিবি: ‘টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা ও সবার জন্য শিক্ষা: ২০১৫-উত্তর কর্মকাঠামো’ শীর্ষক মতবিনিময় সভা, নগরের মির্জাজাঙ্গাল এলাকার নির্ভানা ইন হোটেলে, বেলা আড়াইটায়।
জগন্নাথপুর উপজেলা সমিতি, সিলেট: সংগঠনের সাবেক সভাপতি সদ্যপ্রয়াত কবির উদ্দিন আহমদের স্মরণসভা, নগরের দরগাগেট এলাকার মুসলিম সাহিত্য সংসদের হলে, বিকেল পাঁচটায়।