সিলেটে আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রকাশনা উদ্যাপন পর্ষদ: কবি হুমায়রা তাজরিয়ানের পথের অঙ্ক কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব, বিকেল সাড়ে চারটায়, সুবিদবাজারে সিলেট প্রেসক্লাবে।
প্রাতিষ্ঠানিক মান নিশ্চিতকরণ দপ্তর, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়: ‘বিশ্ববিদ্যালয়ের মান নিয়ন্ত্রণ’ শীর্ষক কর্মশালা, বেলা দেড়টায়, বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে।
আল কলম গবেষণা পরিষদ বাংলাদেশ: মহান মাতৃভাষা দিবস উপলক্ষে সেমিনার, বিকেল চারটায়, নগরের বন্দরবাজার এলাকার সিলেট মিডিয়া সেন্টারে।
ইসালে সওয়াব মাহফিল: হজরত শাহজালাল (রহ.)-এর অন্যতম সফরসঙ্গী হজরত শাহজাহান আলী (রহ.)-এর বার্ষিক ইসালে সওয়াব মাহফিল, সকাল আটটা থেকে, দক্ষিণ সুরমার সিলাম কলাবাগানে।