সিলেটে আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হেকেপ উপপ্রকল্প, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়: এসপিএসএস সফটওয়্যার ব্যবহারবিষয়ক কর্মশালা, সকাল নয়টায়, বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদের সেমিনারকক্ষে।
সিলেট মডেল স্কুল অ্যান্ড কলেজ: শিক্ষার্থী এবং অভিভাবক সমাবেশ, বেলা সোয়া একটায়, নগরের শাহি ঈদগাহ এলাকায় শিক্ষাপ্রতিষ্ঠানটির ক্যাম্পাসে।
আলহাজ আবদুস সামাদ আজাদ স্মৃতি সংসদ: সাবেক পররাষ্ট্রমন্ত্রী আলহাজ আবদুস সামাদ আজাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা, বিকেল সাড়ে চারটায়, সিলেট জেলা পরিষদ মিলনায়তনে।
সামসুর রশীদ চৌধুরী ট্রাস্ট: বৃত্তি প্রদান অনুষ্ঠান, সন্ধ্যা সোয়া সাতটায়, নগরের ধোপাদিঘির পাড় এলাকার ইউনাইটেড কমিউনিটি সেন্টারে।