সিলেটে আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুশাসনের জন্য নাগরিক: আদিবাসী জীবন, মান ও মানবাধিকার উন্নয়ন নিয়ে কাজ করা বেসরকারি সংস্থা এডকো জাতিসংঘের স্বীকৃতি পাওয়ায় এর নির্বাহী পরিচালক লক্ষ্মীকান্ত সিংহকে সংবর্ধনা, বিকেল চারটায়, নাইওরপুল এলাকার ফরচুন গার্ডেনের সম্মেলনকক্ষে।
গ্যাস-সংযোগ বন্ধ প্রতিরোধ আন্দোলন: সিলেটসহ সারা দেশে গ্যাসের বন্ধ সংযোগ চালুর দাবিতে পথসভা, বিকেল সাড়ে চারটায়, দক্ষিণ সুরমার কদমতলি কেন্দ্রীয় বাস টার্মিনাল ও গোটাটিকর এলাকায়।
জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ: ১৬তম ব্যাচের ইন্টার্নশিপ সমাপনীর তিন দিনব্যাপী অনুষ্ঠান, সকাল নয়টা থেকে শুরু, কলেজ মিলনায়তনে।
ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশ: ইউকে এডুকেশন ওপেন ডে, বেলা ১১টায়, শাহজালাল উপশহরের হোটেল রোজ ভিউর ক্রিস্টাল বলরুমে।|