সিলেটে আজ
ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার: কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৫তম জন্মবার্ষিকী উপলক্ষে বিশিষ্ট সংগীতশিল্পী প্রমীতা মল্লিকের পরিবেশনা, সন্ধ্যা সাড়ে ছয়টায়, কবি নজরুল অডিটোরিয়ামে।
এনজিও ফোরাম ফর পাবলিক হেলথ ও আইডিয়া: ‘হতদরিদ্র জনগোষ্ঠীর অধিকার ও সুশাসন সুরক্ষিতকরণ’ শীর্ষক প্রকল্প অবহিতকরণ কর্মশালা, সকাল সাড়ে ১০টায়, জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে।
মদনমোহন কলেজ সাহিত্য পরিষদ: অপূর্ব শর্মা রচিত ‘চা-বাগানে গণহত্যা: ১৯৭১’ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান, সন্ধ্যা সাতটায়, সিলেট জেলা পরিষদ মিলনায়তনে।
বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন: দেড় যুগ পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, সকাল সাড়ে ১০টায়, নগরের বন্দরবাজার এলাকার সিটি পয়েন্ট থেকে।
জেলা মহিলাবিষয়ক কর্মকর্তার কার্যালয়: পুষ্টি চাল বিতরণ কার্যক্রমবিষয়ক কর্মশালা, সকাল সাড়ে ১০টায়, সিলেট জেলা পরিষদের দ্বিতীয় তলার হলরুমে।