সিলেটে আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চা-বাগান শিক্ষা অধিকার বাস্তবায়ন পরিষদ: সিলেটের প্রতিটি চা-বাগানে প্রাথমিক বিদ্যালয় স্থাপনসহ চা-বাগানে শিক্ষাক্ষেত্রে উন্নয়নের জন্য জাতীয় বাজেটে বিশেষ বরাদ্দের দাবিতে স্মারকলিপি প্রদান, বেলা ১১টায়, জেলা প্রশাসকের কার্যালয়ে।
উমেশচন্দ্র-নির্মলাবালা ছাত্রাবাস: ব্রিটিশবিরোধী আন্দোলনের নেত্রী প্রয়াত সুহাসিনী দাসের সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, বেলা ১১টায়, নগরের চালিবন্দর এলাকায় ছাত্রাবাস প্রাঙ্গণে।
দ্য সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি: রমজান মাসে ভোক্তাসাধারণকে ন্যায্যমূল্যে মানসম্পন্ন পণ্য সরবরাহের লক্ষ্যে মতবিনিময় সভা, বিকেল চারটায়, নগরের জেলরোড এলাকায় চেম্বারের কনফারেন্স হলে।
সিলেট জেলা শিল্পকলা একাডেমি: কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে ‘রবীন্দ্র-নজরুলজয়ন্তী উৎসব’, সন্ধ্যা সাড়ে ছয়টায়, নগরের রিকাবীবাজার এলাকার কবি নজরুল অডিটোরিয়ামে।