সিলেটে আজ
সিলেট জেলা বিএনপি: কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী সম্পর্কে প্রধানমন্ত্রীর কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ, নগরের কোর্টপয়েন্ট থেকে, বিকেল চারটায়।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়: বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী সংগঠন ‘কিন’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, একাডেমিক ভবন ‘ই’-এর পাশে, সকাল নয়টায়। স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্বপ্নোত্থান’-এর আয়োজনে চ্যারিটি ফিল্ম² শো, কেন্দ্রীয় মিলনায়তনে, বেলা তিনটায়।
সচেতন নাগরিক কমিটি: ১৭তম সনাক-ইয়েস সমন্বয় সভা, নগরের মীরবক্সটোলা এলাকার সনাক কার্যালয়ে, বিকেল সাড়ে চারটায়।
ভূমিসন্তান বাংলাদেশ: ‘বৃক্ষ ভিক্ষা’ কর্মসূচির সমাপণী অনুষ্ঠান, নগরের কিনব্রিজ এলাকায়, সন্ধ্যা সাতটায়।
শ্রীহট্ট সৎসঙ্গ বিহার: শ্রীশ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ১২৭তম আবির্ভাবতিথি উপলক্ষে সমবেত প্রার্থনা ও নামসংকীর্তন, নগরের করেরপাড়া এলাকায়, বিকেল পাঁচটা ৫৭ মিনিটে।
খেলাফত মজলিস: জেলা ও মহানগর শাখার উদ্যোগে প্রীতিসম্মেলন, নগরের শহীদ সুলেমান হলে, বেলা তিনটায়।
জেলা যুব জমিয়ত: প্রশিক্ষণ কর্মশালা ও সংবর্ধনা সভা, নগরের বন্দরবাজার এলাকার কার্যালয়ে, বেলা সাড়ে ১১টায়।