সিলেটে আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিল্পকলা একাডেমি, গণগ্রন্থাগার অধিদপ্তর, ওসমানী স্মৃতি জাদুঘর: সংস্কৃতিকর্মীদের সঙ্গে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের মতবিনিময়, বিকেল চারটায়, সিলেট সার্কিট হাউসের সম্মেলনকক্ষে।

বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ও জরাবিজ্ঞান প্রতিষ্ঠান: আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে সকাল সাড়ে নয়টায় শোভাযাত্রা, জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে এবং আলোচনা সভা, সকাল ১০টায়, জেলা পরিষদ মিলনায়তনে।

বিএনপি, জেলা শাখা: ১৭ উপজেলা ও চারটি পৌর কমিটির প্রতিনিধি সভা, বেলা তিনটায়, কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের নিচতলার হলরুমে।

সুরমা বয়েজ ক্লাব ও রেড ক্রিসেন্ট সোসাইটি: রক্তদান কর্মসূচি, বেলা তিনটায়, ইলেকট্রিক সাপ্লাই এলাকার স্কলার্সহোম ক্যাম্পাসে।