সিলেটে আজ
সিলেট সিটি করপোরেশন: ‘কীভাবে মিলিয়নপতি হতে হয়’ শীর্ষক কর্মশালা। বক্তব্য দেবেন সাবিরুল ইসলাম, জেলা পরিষদ মিলনায়তনে, বেলা তিনটায়।
গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিল (জেএসসি) ইউকে: ব্রিটিশ হাইকমিশনের ভিসা কার্যক্রম স্থানান্তরের প্রতিবাদে মানববন্ধন, জেলা পরিষদের সামনে, দুপুর সাড়ে ১২টায়।
নগরনাট: লোকসংগীতশিল্পী চন্দ্রাবতী রায় বর্মণ স্মরণসভা, সারদা হল প্রাঙ্গণ, সন্ধ্যা ছয়টায়।
ছাত্রলীগ: কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতিতে কর্মিসভা, জেলা পরিষদ মিলনায়তনে বেলা ১১টায়।
রোটারি ক্লাব অব জালালাবাদ: নবনির্বাচিত কমিটির সংবর্ধনা, কাজীটুলার হিলভিউ সেন্টারে, বিকেল সাড়ে চারটায়।
চা-শ্রমিক সংঘ: মজুরি বৃদ্ধির দাবি পূরণ করে কালাগুল চা-বাগান চালুর দাবিতে শ্রম প্রতিমন্ত্রী বরাবর স্মারকলিপি, জেলা প্রশাসকের কার্যালয়, বেলা ১১টায়।
বই উৎসব: শাহজালাল বিশ্ববিদ্যালয়ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘কিন’-এর উদ্যোগে বই উৎসব, উদ্বোধন বেলা ১১টায়।