সিলেটে আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শাহজালাল বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান সমিতি ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা): শ্রীমঙ্গলের আসলামপুঞ্জি থেকে আদিবাসীদের উচ্ছেদ চক্রান্তের প্রতিবাদে মানববন্ধন, দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে।
সিলেট জেলা প্রশাসন ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো: আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সকাল নয়টায় শোভাযাত্রা, সকাল ১০টায় জেলা পরিষদ মিলনায়তনে ‘টেকসই উন্নয়নের মূল কথা, সাক্ষরতা আর দক্ষতা’ শীর্ষক আলোচনা সভা।
সিলেট ডেভেলপমেন্ট কাউন্সিল: বাংলাদেশ থেকে ব্রিটিশ ভিসা কার্যালয় ভারতের নয়াদিল্লিতে স্থানান্তরের প্রতিবাদে মানববন্ধন, সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে, সকাল ১০টায়।
শ্রাদ্ধানুষ্ঠান: প্রয়াত লোকসংগীতশিল্পী চন্দ্রাবতী রায়বর্মণের শ্রাদ্ধানুষ্ঠান, নগরের তোপখানা এলাকায় প্রয়াতের বাসভবনে, সকাল ১০টায়।