সিলেটে আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লোকচর্যা: শাস্ত্রীয় সংগীতের গুরু পণ্ডিত রামকানাই দাশ স্মরণে শোকসভা, নগরের বারুতখানায়, বিকেল সাড়ে পাঁচটায়।
বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট: ‘দুর্যোগকালীন রিপোর্টিং’ শীর্ষক দুই দিনের সাংবাদিক প্রশিক্ষণের সমাপনী, জেলা পরিষদ মিলানায়তনে, সকাল সাড়ে নয়টায়।
পুষ্পাঞ্জলি: শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সজল ঘোষের সম্পাদনায় সনাতন মুখপত্র পুষ্পাঞ্জলি সংকলনের দশম সংখ্যার জন্য লেখা (প্রবন্ধ, নিবন্ধ, গল্প, কবিতা ও ছড়া) সংগ্রহ আজ শুরু, চলবে ২০ সেপ্টেম্বর পর্যন্ত।
জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া সমিতি: ৪৩তম উপ-আঞ্চলিক বিশ্বকালীন খেলাধুলা, সরকারি অগ্রগামী বালিকা উচ্চবিদ্যালয় মাঠে, দুপুর ১২টায়।