সিলেটে আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছন্দনৃত্যালয়, সিলেট: বাউলসম্রাট শাহ আবদুল করিমের পঞ্চম মৃত্যুবার্ষিকীতে তাঁর জীবন ও গান নিয়ে তথ্যচিত্র নির্মাতা নিরঞ্জন দে রচিত নৃত্যনাট্য ভাটির প্রাণ মাটির গান, সন্ধ্যা সাড়ে ছয়টায়, শিল্পকলা একাডেমীতে।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়: ‘সিলেট বিভাগীয় বারোয়ারি বিতর্ক ও পাবলিক স্পিকিং প্রতিযোগিতা’, বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটরিয়ামে, সকাল নয়টায়।
প্রয়াস শিক্ষা সেবা কেন্দ্র: প্রাথমিক সমাপনী, জেএসসি ও এসএসসিতে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা, প্রথম পর্ব সকাল সাড়ে নয়টায়, দ্বিতীয় পর্ব বেলা তিনটায়, জেলা পরিষদ মিলনায়তনে।
বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বার্ষিক প্রতিনিধি সভা, চৌহাট্টা ভোলাগিরী আশ্রমে, বেলা ১১টায়।
মৌলভীবাজার সমিতি: সিলেটে বসবাসরত শিক্ষার্থী সংবর্ধনার নাম নিবন্ধন শুরু, নয়াসড়কের সিলভার প্যালেস হোটেলে, চলবে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত।
চা-শ্রমিক সংঘ: মালনীছড়া রাবার শ্রমিক সংঘের সভাপতি জয় মাহাত্ম্য কুর্মীর সহধির্মণী রীতা মাহাত্ম্য কুর্মীর অকালমৃত্যুতে চা-শ্রমিক সংঘের শোকসভা, মালনীছড়া পূজামণ্ডপ প্রাঙ্গণে, বেলা তিনটায়।
জাতীয় হিন্দু মহাজোট: দুর্গাপূজার সরকারি ছুটি তিন দিন করার দাবিতে মানববন্ধন, কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে, বেলা ১১টায়।