সিলেটে আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হজরত শাহজালাল (রহ.) দরগাহ: দুই দিনব্যাপী বার্ষিক ওরস শুরু উপলক্ষে ‘গিলাফ ছড়ানো’, সকাল নয়টায়, দরগাহ এলাকায়।
কর অঞ্চল, সিলেট: জাতীয় আয়কর দিবস উপলক্ষে সর্বোচ্চ ও দীর্ঘমেয়াদি করদাতাদের সম্মাননা, জেলা পরিষদ মিলনায়তনে, সকাল নয়টা ৪৫ মিনিটে। শোভাযাত্রা, নগরের হাউজিং এস্টেটে কর কমিশনারের কার্যালয় থেকে জেলা পরিষদ মিলনায়তন, সকাল সাড়ে আটটা।
ড্রাইভিং কম্পিটেন্সি টেস্ট বোর্ড, সিলেট: ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা, জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে, সকাল ১০টা।
এম এ জি ওসমানী মেডিকেল কলেজ সন্ধানী: হেপাটাইটিস-বি প্রতিরোধে নিয়মিত মাসিক ভ্যাকসিন কর্মসূচি, হাসপাতালের দ্বিতীয় তলায় সন্ধানী কার্যালয়ে, বেলা তিনটা থেকে রাত আটটা পর্যন্ত।
শিল্পকলা একাডেমী: প্রশিক্ষণার্থীদের সাংস্কৃতিক অনুষ্ঠান, নগরের শাহি ঈদগাহের শিল্পকলা একাডেমী মিলনায়তনে, বেলা আড়াইটায়।