সিলেটে আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ মহিলা পরিষদ: মানবাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে জাতিসংঘ-গৃহীত সিডও সনদ বাস্তবায়নবিষয়ক মতবিনিময় সভা, সিলেট আইনজীবী সমিতি মিলনায়তনে, বেলা তিনটায়।
শিকড়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়: হৃদ্রোগে আক্রান্ত দুই বছরের শিশু শাওনের চিকিৎসা সহায়তায় চ্যারিটি শো ‘অনন্য তাঁরা’, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে, সন্ধ্যা ছয়টায়।
মহালয়া উদযাপন পরিষদ: শুভ মহালয়ার আনুষ্ঠানিক উদ্বোধন, নগরের মীরাবাজার এলাকার শ্রীশ্রী বলরাম জিউড় আখড়ায়, সকাল আটটায়।
সিলেট কল্যাণ সংস্থা: প্রতিষ্ঠাতা সদস্য ও ‘নিখোঁজ’ ছাত্রনেতা ইফতেখার আহমদ দিনারের সন্ধান দাবিতে সভা ও দোয়া মাহফিল, জিন্দাবাজারে সংগঠনের কার্যালয়ে, বিকেল চারটায়।