সিলেটে আজ
বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা: সিলেট নগর ও জেলা কমিটির যৌথ উদ্যোগে আলোচনা সভা, টিলাগড় প্রত্যাশা কমিউনিটি সেন্টারে, সন্ধ্যা ছয়টায়।
সেভ দ্য চিলড্রেন: পরামর্শ সভা, নগরের শাহজালাল উপশহর এলাকার হোটেল রোজ ভিউয়ের সম্মেলন কক্ষে, সকাল সাড়ে ১০টায়।
বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা): ‘নদীর জন্য ভালোবাসা’ অনুষ্ঠান, উমাইরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, বেলা ১১টায়।
সাইমন ওভারসিজ লিমিটেড: ইউএস ভিসা ডেলিভারি সেন্টার উদ্বোধন, জেল রোডের আনন্দ টাওয়ারের নিচতলায়, বেলা সাড়ে ১১টায়।
অভিযাত্রী কমিউনিটি ভলান্টিয়ার গ্রুপ: সিলেট বিভাগীয় পাসপোর্ট ও ভিসা কার্যালয়ে হামলা-ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন, পাসপোর্ট অফিসের সামনে, বেলা ১১টায়।
সিলেট কল্যাণ সংস্থা: ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সভা, নগরের জিন্দাবাজারে সংগঠনের কার্যালয়ে, বিকেল চারটায়।
সাইনলাইফ ইনস্যুরেন্স কোম্পানি: বিভাগীয় সম্মেলন, জিন্দাবাজারের আল হামরা কনভেনশন হলে, বেলা একটা ৩০ মিনিটে।