সিলেটে আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ মহিলা পরিষদ: বখাটের হাতে ছাত্রী লাঞ্ছনার প্রতিবাদে মানববন্ধন, বিকেল চারটায়, সৈয়দ হাতিম আলী উচ্চবিদ্যালয়ের সামনে।
নিরাপদ সড়ক চাই: ‘জাতীয় নিরাপদ সড়ক দিবস’ উপলক্ষে জেলা শাখার উদ্যোগে আলোচনা সভা, বিকেল চারটায়, কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ মিলনায়তনে।
তৃণমূল নারী সোসাইটি: নারী নির্যাতন বৃদ্ধি ও মৌলবাদী শক্তির উত্থানের প্রতিবাদে মানববন্ধন, বেলা ১১টায়, কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে।
ভাষাসৈনিক আবদুল মতিন শোকসভা কমিটি: শোকসভা, সন্ধ্যা ছয়টায়, সিলেট সিটি করপোরেশন মিলনায়তনে।
ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট এফেয়ার্স (আইডিয়া): স্যানিটেশন মাস পালন উপলক্ষে শোভাযাত্রা, সকাল ১০টায়, শহরতলির দলদলি চা-বাগানসংলগ্ন খেলার মাঠে।
চেইন অব কনফিডেন্স: উদ্বোধনী অনুষ্ঠান, বিকেল চারটায়, বারুতখানা এলাকার সিম্ফনি হাইটস টাওয়ারে।