সিলেটে আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্যাস-বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদ: গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রস্তাব স্থগিতকরণ, ত্রুটিপূর্ণ ডিজিটাল বিদ্যুৎ মিটার ও ভৌতিক বিল নিয়ে দুর্নীতি ও গ্রাহকদের হয়রানি বন্ধের প্রতিবাদে নগরের সিটি পয়েন্টে মানববন্ধন, বেলা সাড়ে ১১টায়।
এমএমসি: স্থানীয় সরকার সাংবাদিকতাবিষয়ক মতবিনিময় সভা, নগরের হোটেল মেট্রো ইন্টারন্যাশনালের কনফারেন্স কক্ষে, বেলা ১১টায়।
প্রজন্ম লীগ সিলেট জেলা ও মহানগর: প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, নগরের সোবনীঘাট এলাকার ইব্রাহীম স্মৃতি সংসদে, সকাল সাড়ে ১০টায়।
অনলাইন জার্নালিজস্ট অ্যাসোসিয়েশন (ওজাস): ‘ডিজিটাল বাংলাদেশ গঠনে অলাইন গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা, সিটি করপোরেশনের মিলনায়তনে, বেলা তিনটায়।