সিলেটে আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম আলো বন্ধুসভা, সিলেট: প্রথম আলোর ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান, নগরের কুমারপাড়া এলাকার শাহ আলম গ্যালারি অব ফাইন আর্টস প্রাঙ্গণে, বিকেল চারটায়।
সমাজসেবা অধিদপ্তর: সমাজসেবা অধিদপ্তরের অপরাধী সংশোধন ও পুনর্বাসন সংস্থার উদ্যোগে ‘প্রবেশন আইন ও শিশু আইন ২০১৩’ বিষয়ক সেমিনার, জেলা পরিষদ মিলনায়তনে, বেলা তিনটায়।
বাস্তুহারা ভূমিহীন কল্যাণ সমিতি: সাধারণ সভা ও পূর্ণাঙ্গ কমিটি গঠন অনুষ্ঠান, নগরের পশ্চিম পীর মহল্লা এলাকার কার্যালয়ে, বাদ মাগরিব।
বাংলাদেশ যুব মৈত্রী সিলেট মহানগর: মৌলবাদ, সন্ত্রাসবাদবিরোধী পদযাত্রা, নগরের পৌর বিপণি মার্কেট থেকে, বেলা তিনটায়।