সিলেটে আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়: বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এ কে এম শফিউল ইসলামকে হত্যার প্রতিবাদে শোকর্যালি, দুপুর সাড়ে ১২টায়, কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে।
সিলেট সিটি করপোরেশনের কাউন্সিলর: সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া হত্যা মামলার সম্পূরক অভিযোগপত্র থেকে মেয়র আরিফুল হক চৌধুরীর নাম বাদ দেওয়ার দাবিতে ওয়ার্ড কাউন্সিলরদের মানববন্ধন, বেলা তিনটায়, নগরের কোর্ট পয়েন্টে।
জাতীয়তাবাদী ছাত্রদল, সিলেট জেলা ও মহানগর: বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানের জন্মবার্ষিকী উদ্যাপনে শোভাযাত্রা ও দোয়া মাহফিল, সকাল ১০টায়, নগরের পুরান লেন এলাকায়।
সিলেট জেলা অটোরিকশা শ্রমিক ইউনিয়ন: সাত দফা দাবিতে মহাসড়কে অবস্থান কর্মসূচি, সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত, কমদতলী এলাকার হুমায়ুন রশিদ চত্বরে।