সিলেটে আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সচেতন নাগরিক কমিটি (সনাক): আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে রোড শো ও সাইকেল শোভাযাত্রা, সকাল ১০টা থেকে বেলা দুইটা, নগরের মীরবক্সটোলা থেকে।
ষড়ঋতু: পুনর্নির্মিত সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের নকশাসংবলিত টি-শার্টের মোড়ক উন্মোচন, বেলা তিনটায়, নগরের লামবাজার এলাকায়।
গৌরবের প্রান্তর: বেগম রোকেয়ার ১৩৪তম জন্মদিন উপলক্ষে ‘জ্বালো মোমের আলো’ শীর্ষক কর্মসূচি, সন্ধ্যা ছয়টায়, সিলেট সরকারি মহিলা কলেজ, সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চবিদ্যালয়, শাহজালাল ইউনিভার্সিটি স্কুলসহ ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানে।
মেট্রোপলিটন ইউনিভার্সিটি: ‘মানববিদ্যা শিক্ষায় চলন্ত বিতর্ক’ শীর্ষক সেমিনার, বেলা ১১টায়, বিশ্ববিদ্যালয়ের প্রফেসর এম হাবিবুর রহমান হলে।
বাংলাদেশ মানবাধিকার কমিশন, সিলেট জেলা ও মহানগর শাখা: জাতিসংঘ ঘোষিত ৬৬তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা, বেলা তিনটায়, সিলেট জেলা পরিষদ মিলনায়তনে।