সিলেটে আজ শুরু হচ্ছে বিভাগীয় বইমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে আজ মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ১০ দিনব্যাপী বিভাগীয় বইমেলা। জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে ও সিলেটের বিভাগীয় প্রশাসনের ব্যবস্থাপনায় আয়োজিত মেলায় ঢাকার ৭১টি প্রকাশনা সংস্থাসহ সর্বমোট ৭৫টি স্টল অংশ নেবে। আয়োজক সূত্রে জানা গেছে, উদ্বোধন উপলক্ষে আজ বেলা তিনটায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে বর্ণাঢ্য গ্রন্থ শোভাযাত্রা এবং চারটায় মেলাস্থলে উদ্বোধনী অনুষ্ঠান হবে। প্রতিদিন বিভিন্ন বিষয়ের ওপর সেমিনার ও গ্রন্থবিষয়ক অনুষ্ঠান ছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রয়েছে।