সিলেটে আঞ্চলিক গণিত উৎসব আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো গণিত উৎসব ২০১১-এর আঞ্চলিক পর্ব আজ মঙ্গলবার অনুষ্ঠিত হচ্ছে। শহরের কিশোরী মোহন বালিকা উচ্চবিদ্যালয়ে সকাল সাড়ে আটটায় এ উৎসব শুরু হবে।জানা গেছে, উৎসবের বিভিন্ন পর্বে জেলা প্রশাসক আবু সৈয়দ মো. হাশিম, গণিতবিদ খোদাদাত খান, লুৎফুজ্জামান, জনপ্রিয় লেখক মুহম্মদ জাফর ইকবাল, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ মো. ইলিয়াসউদ্দিন বিশ্বাস, সুশান্ত কুমার দাস, মো. আনোয়ারুল ইসলাম, রাশেদ তালুকদার, মনোরোগ বিশেষজ্ঞ মোহিত কামাল, বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক মুনির হাসান, কমিটির একাডেমিক কাউন্সিলর তামিম শাহারিয়ার, কিশোরী মোহন বালিকা উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সামসুল ইসলাম, ব্যবসায়ী উদ্যোক্তা আবদুল মান্নান, ডাচ্-বাংলা ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট আবু আহমদ সিদ্দিকী ও প্রথম আলোর যুগ্ম সম্পাদক আব্দুল কাইয়ুম উপস্থিত থাকবেন। এ ছাড়া সিলেটের খ্যাতনামা গণিতবিদেরা উপস্থিত থাকবেন।আঞ্চলিক এই গণিত উৎসবে অংশ নিতে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজারের এক হাজার শিক্ষার্থী নাম নিবন্ধন করেছে। এর মধ্যে প্রাথমিক শাখায় রয়েছে ২১২ জন, জুনিয়র শাখায় ৩৫৩, মাধ্যমিক শাখায় ১৯৬ ও উচ্চমাধ্যমিক শাখায় ২৩৯ জন।আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, উৎসবে আগত শিক্ষার্থীদের নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের পোশাক পরে আসতে হবে। প্রবেশপত্র সঙ্গে আনতে হবে। উৎসবের পরীক্ষা পর্বে ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না। কোনো ব্যাগ সঙ্গে আনা যাবে না।দিনব্যাপী এ উৎসবে গণিত অলিম্পিয়াড ছাড়াও থাকবে বইমেলা, গণিতবুথ, মুক্ত আলোচনা, প্রদর্শনী ইত্যাদি। বিকেলে বিজয়ীদের পুরস্কৃত করার মধ্য দিয়ে উৎসব শেষ হবে। আরও তথ্যের জন্য এন ডি মিথুনের (০১৭১৭৮৭০৫৮৬) সঙ্গে যোগাযোগ করা যেতে পারে।