প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চোরাই গাড়ির নিবন্ধন নম্বর, ইঞ্জিন ও রং পরিবর্তন করে কেনাবেচায় সক্রিয় একটি চক্রের সন্ধান পেয়েছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-৯) সদস্যরা। তিন দিনের টানা অভিযানে সিলেটে গাড়ি বিক্রি প্রতিষ্ঠানের একজন মালিকসহ চোর চক্রের সঙ্গে জড়িত সন্দেহে পাঁচ ব্যক্তিকে আটক করা হয়েছে।আটক ব্যক্তিরা হলেন মোহাম্মদীয়া মোটরসের মালিক সিলেট নগরের শাহ্জালাল উপশহরের বাসিন্দা মোহাম্মদ আলম, হাউজিং এস্টেটের আমিনুর রহমান, জকিগঞ্জ উপজেলার মৌলভীচক গ্রামের মো. সিরাজ মিয়া, সিলেটের দুলাল মিয়া ও ঢাকার রামপুরার বনশ্রীর বাসিন্দা গোফরান আহমদ।