সিলেটে আদিবাসী কিশোরী ধর্ষণের শিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের একটি আবাসিক হোটেলের কক্ষে দুই দিন আটকে রেখে এক আদিবাসী কিশোরীকে দুই তরুণ ধর্ষণ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে৷ এ ঘটনায় গতকাল শুক্রবার পুলিশ ওই দুই তরুণসহ চারজনকে গ্রেপ্তার করেছে।
পুলিশ ও আদিবাসী কিশোরীর পরিবার জানায়, গোয়াইনঘাট উপজেলার ওই কিশোরী (১২) গত বুধবার দুপুরে জৈন্তাপুর উপজেলায় তার খালার বাড়ি যাওয়ার জন্য একটি বাসে ওঠে। তবে বাসচালক তাকে ভুলে সিলেট শহরে নামিয়ে দেয়। বাস থেকে নেমে এদিক-ওদিক ঘোরাফেরা করার সময় সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার কুচাই গ্রামের হুমায়ুন রশীদ (২৩) তাকে ফুসলিয়ে নগরের রেলস্টেশন এলাকার বিরতি হোটেলে নিয়ে একটি কক্ষে আটকে রাখেন৷
একপর্যায়ে হুমায়ুন তাঁর বন্ধু মোগলাবাজারের গঙ্গানগর গ্রামের জুনেদ আহমদকে (২৪) খবর দিয়ে হোটেলে নিয়ে আসেন। তাঁরা গতকাল ভোর পর্যন্ত ওই কিশোরীকে বেশ কয়েকবার ধর্ষণ করেন৷ গতকাল ভোর পাঁচটার দিকে কিশোরীর িচৎকার শুনে হোটেল কর্তৃপক্ষ বিষয়টি দক্ষিণ সুরমা থানার পুলিশকে জানায়। পুলিশ গিয়ে হুমায়ুন, জুনেদ, হোটেলের মালিক মির্জা সাগীদ আহমদ ও ব্যবস্থাপক আলমগীরকে গ্রেপ্তার করে৷ এ ঘটনায় কিশোরীর বাবা মামলা দায়ের করেছেন।