সিলেটে আদিবাসী নারীর নেতৃত্ব বিকাশে কর্মশালা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটে তিন দিনব্যাপী ‘আদিবাসী নারীর নেতৃত্ব বিকাশ ও অধিকারবিষয়ক কর্মশালা’ গতকাল সোমবার বিকেলে শেষ হয়েছে।এথনিক কমিউনিটি ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (একডো) উদ্যোগে এবং অক্সফাম জিবির সহযোগিতায় অনুষ্ঠিত কর্মশালায় সিলেটের কয়েকটি উপজেলার খাসি, পাত্র, মণিপুরী, মহালী সম্প্রদায়সহ বিভিন্ন আদিবাসী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।কর্মশালার সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ মণিপুরী মহিলা সমিতির সভানেত্রী এস রীনা দেবী, জয়া পরমেন, শান্তি বুনাজ, ইষ্টের যিশ্মা রেমা, কার্মেলা হাউই মঞ্জু মহাপাত্র প্রমুখ। আয়োজকদের পক্ষে শুভেচ্ছা বক্তব্য দেন একডোর নির্বাহী পরিচালক লক্ষ্মীকান্ত সিংহ। কর্মশালায় সহায়ক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির সিলেট বিভাগীয় প্রধান সৈয়দা শিরীন আক্তার ও আইনজীবী জাকিয়া জালাল।