সিলেটে আধা বেলা হরতাল পালন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে স্বেচ্ছাসেবক দলের ডাকা আধা বেলা হরতাল পালিত হয়েছে। মহানগর ছাত্রদলের সহসাধারণ সম্পাদক ইফতেখার আহমদ দিনার ‘অপহরণ’ মামলায় স্বেচ্ছাসেবক দলের জেলা আহ্বায়ক সামসুজ্জামান জামানের মুক্তির দাবিতে গতকাল মঙ্গলবার আধা বেলা হরতাল পালিত হয়।হরতাল চলাকালে সকালে স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা নগরের কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হলে সেখানে পুলিশের সঙ্গে কয়েক দফা পাল্টাপাল্টি ধাওয়া হয়। ধাওয়াকালে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।