সিলেটে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেট অডিটোরিয়ামে গতকাল শনিবার সন্ধ্যা ছয়টায় ষষ্ঠ আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসবের উদ্বোধন হয়েছে। ‘ফ্রেমে ফ্রেমে আগামী স্বপ্ন’ এ স্লোগান নিয়ে সাত দিনব্যাপী এ নাট্যোৎসবে দেশের ২০টি ভেন্যুতে ৪০টি দেশের দুই শতাধিক চলচ্চিত্র প্রদর্শিত হবে। সন্ধ্যায় উৎসবের উদ্বোধন করেন সিলেটের জেলা প্রশাসক খান মোহামঞ্চদ বিলাল। আয়োজক সংগঠন মুভিয়ানা ফিল্ম সোসাইটির কেন্দ্রীয় সহসভাপতি রাজন দাশের সভাপতিত্বে এ সময় বক্তৃতা দেন মুভিয়ানা ফিল্ম সোসাইটির কেন্দ্রীয় সভাপতি বেলায়াত হোসেন, সিলেট আইনজীবী সমিতির সাবেক সভাপতি এমাদ উল্লাহ শহীদুল ইসলাম প্রমুখ। আয়োজকেরা জানান, বিভাগীয় শহর সিলেটে ২২ জানুয়ারি পর্যন্ত চলচ্চিত্র প্রদর্শন করা হবে। শিশুদের জন্য উন্মুক্ত এই উৎসবে প্রতিদিন চারটি প্রদর্শনী হবে। বেলা ১১টা, বিকেল তিনটা, পাঁচটা এবং সন্ধ্যা সাতটায় এ প্রদর্শনী হবে।