সিলেটে আবহাওয়া অফিসের জায়গা পুনরুদ্ধারে মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটে আবহাওয়া অধিদপ্তরের সরকারি জায়গায় ব্যক্তিমালিকানার সাইনবোর্ড অপসারণ ও জায়গা পুনরুদ্ধারের দাবিতে মানববন্ধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে সিলেট নগরের শাহী ঈদগাহ এলাকায় অবস্থিত আবহাওয়া অধিদপ্তরের মূল ফটকের সামনে স্থানীয় এলাকাবাসী এই মানববন্ধন করে।বিকেল চারটার দিকে মানববন্ধন শেষে একটি সংক্ষিপ্ত পথসভাও করে তারা। এতে শাহী ঈদগাহ এলাকার বাসিন্দা আমিনুর রহমান, কামাল আহমদ, রেজাউল করিম, সাকো আহমদ ও আবদুর রহমান বক্তব্য দেন। বক্তারা বলুেন, ‘আজ (গতকাল মঙ্গলবার) বিশ্ব আবহাওয়া দিবসে সরকারের প্রতি আমাদের আহ্বান, ভূমিখেকো সন্ত্রাসীদের হাত থেকে আবহাওয়া অফিসের জায়গা রক্ষা করুন। সরকারি জায়গার ওপর ব্যক্তিমালিকানার সাইনবোর্ড অপসারণ করুন।’উল্লেখ্য, সিলেট আবহাওয়া অধিদপ্তরের জমিতে ৬ মার্চ ব্যক্তিমালিকানার সাইনবোর্ড লাগিয়ে ৬৪ শতক জায়গা দখল করা হয়।