সিলেটে আরেক বিউটিশিয়ানের মুখে দাহ্য পদার্থ নিক্ষেপ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটে বিউটি পারলার থেকে বাসায় ফেরার পথে গত শুক্রবার রাত সাড়ে আটটার দিকে আরেক বিউটিশিয়ানের (২২) মুখে দাহ্য পদার্থ ছুড়ে মেরেছে দুর্বৃত্তরা৷ নগরের দরগাগেট এলাকায় এ ঘটনা ঘটে৷
এর আগে বৃহস্পতিবার রাত নয়টার দিকে নগরের চালিবন্দর এলাকায় আরেক বিউটিিশয়ানের মুখে দাহ্য পদার্থ ছুড়ে মারা হয়৷ সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) রহমত উল্লাহ বলেন, ঘটনার পেছনে বিউটি পারলারের পরিচালকদের কোনো শত্রুতা কিংবা অন্য কোনো কারণ আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে৷